কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মাহবুবা আক্তার (৩৫) কে কুপিয়ে হত্যার করেছে তারই স্বামী আবু বকর।
আজ (মঙ্গলবার) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক আবু বকর মৃত মুর্শিদ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রী মাহবুবা আক্তার তার বাবার বাড়ি ময়মনসিংহের পাগলা থানায় থাকতো। স্বামী আবু বকর কয়েকদিন আগে বিদেশ থেকে বাড়ি আসেন। তারপর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকতো। আজ সকালে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে মুঠোফোনে জানান, নিহতের স্বামী আবু বকরকে ধরতে অভিযান অব্যাহত আছে।
বার্তাবাজার/এমকে