ভোলায় অস্ত্র ও বন্দুকসহ মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ মানিক আকন (২৭) ও মোঃ হেমায়েত (২৫) নামে তিন জলদস্যুকে আটক করেছে ভোলা কোস্টগার্ডের সদস্যরা।
আটককৃত হলেন জাকির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মেনপুর গ্রামের মোজাম্মেল বিশ্বাসের ছেলে মানিক একই এলাকার মুক্তার হোসেন ও হেমায়েত উদ্দিন একই এলাকার, জলিল হোসেনের ছেলে বলে জানা গেছে, এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক, একটি চুরি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাতের দিকে ভোলা সদরের ভেলুমিয়া ১৫ নং চর এলাকার তেঁতুলিয়া নদী থেকে কোস্টগার্ড তাদের আটক করে
বার্তাবাজার/এমকে