দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৭০৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৮৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল সোমবার করোনায় শনাক্ত হয় ২ হাজার ৯২৮ জনের। এদিনে মৃত্যু হয়েছে ৫০ জনের।
বার্তাবাজার/কে.জে.পি