দেশে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. সায়ফুল আলম (৪১) নামে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

আজ (মঙ্গলবার) সকাল ৭টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর থানার মাহানপাড়া গ্রামে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সায়ফুল আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ডিসি মো. ওয়ালিদ হোসেন আরও জানান, আমরা এই বীর পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর