ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে হবে ও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা বিষয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার দুপুরে বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে ১৪৪১ হিজরি সনের ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখা বিষয়ে সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্যও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ এবং ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ এবং ৯৫৫৫৯৫১।

দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ৩১ জুলাই (শুক্রবার) দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর