অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী আর নেই

মারা গেলেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন(ইন্নালিল্লাহি…রাজিউন)।

আজ মঙ্গলবার(২১ জুলাই) সকাল ৫টা ৪০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক গোলাম রহমান নিজেই এ তথ্য জানিয়েছেন।

গত ৫ জুন অধ্যাপক গোলাম রহমান জানিয়েছিলেন, গত ২৯ মে তার স্ত্রী নাঈম আরা হোসেনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ আরও ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিসহ করোনায় আক্রান্ত চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে তার স্ত্রী নাঈম আরা হোসেনের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ মঙ্গলবার সকাল ৫টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

তবে, গত ১ জুলাই ফেসবুক টাইমলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক জানান, তিনিসহ তার পরিবার করোনামুক্ত। তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে তার স্ত্রীর অক্সিজেন লেভেল কম হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর