আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

ইতিহাসে প্রথমবারের মতো অনলাইনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হচ্ছে। আর সেইখানে দেশের প্রখ্যাত বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী সিজেএফবি (কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ) কর্তৃক আজীবন সম্মাননা পাচ্ছেন। সিজেএফবি সংগঠনটি বিনোদন তারকাদের ২০১৯ সালের পারফরমেন্সের ভিত্তিতে এ বছর অনলাইনে পুরস্কার প্রদান করছে। এ আয়োজনেই আজীবন সম্মাননা পাচ্ছেন এ সঙ্গীতশিল্পী।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুলাই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত সময়ে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে।

এর আগে সিজেএফবি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন- রুনা লায়লা, গাজী মাজহারুল আনোয়ার, মুস্তাফা মনোয়ার, শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, আসাদুজ্জামান নূর, জিনাত আমান, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আলী যাকের, শবনম, কবরী সারোয়ার, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা এবং সর্বশেষ সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর