মালয়েশিয়ায় মোহাম্মদ বাপ্পি নামে এক বাংলাদেশি শ্রমিক খুন হয়েছেন। মালয়েশিয়া থেকে বাড়িতে টাকা পাঠাতে বন্ধুকে নিয়ে ব্যাংকে যাওয়র সময় বাইক থেকে ছিনতাইকারী আক্রমণ করে। টাকা রক্ষা করতে দৌড় দিতে গিয়ে খাদে পড়ে যান পাপ্পি। তারপর সেখানেই তার মৃত্যু হয়।
মালয় মেইল এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ৩৯ বছর বয়সী বাপ্পিকে খাদে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন পথচারীরা।
টেঙা জেলা পুলিশের এসিপি শফি আবদ সামাদ বলেন, মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে ভুক্তভোগী ব্যক্তি লাফ দিয়েছিলেন। তার সঙ্গে আরেক বাংলাদেশি ছিলেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। দুই বাংলাদেশি তামান নাগাসারিতে কর্মজীবী হোস্টেলে থাকতেন।
পুলিশ আরও জানান, ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
বার্তাবাজার/এমকে