শত্রুপক্ষকে নিমিষেই শেষ করতে ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে অত্যাধুনিক লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
গতকাল সোমবার (২০ জুলাই) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।
এদিন সকালে জেনারেল সালামি আইআরজিসি’র হেলিকপ্টার পরিচালনা বিষয়ক ঘাঁটি ‘ফাতহ’ পরিদর্শনে যান। সেখানে সামরিক বাহিনীর বিভিন্ন সফলতা পরিদর্শনের পাশাপাশি লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন তিনি।
বিপ্লবী গার্ডের প্রধান বলেন, আইআরজিসি’র পদাতিক ইউনিটের অধীনে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে তারা এখন হেলিকপ্টারে যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টার আধুনিকায়নে স্বনির্ভর।
বার্তাবাজার/কে.জে.পি