বরগুনায় মুক্তিযোদ্ধার মৃত্যুতে সংসদ সদস্যের শোক

বরগুনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বরগুনা ০১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (এমপি)।

আবদুস সাত্তার খান-এর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, একাত্তরের মুক্তি সংগ্রামে আবদুস সাত্তার খানের বলিষ্ঠ ভূমিকা ছিল। তার ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই জনপদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রতিটি মানুষের হৃদয়ে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধা তার কীর্তির মাধ্যমে বেঁচে থাকবে।

এসময় এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার খান এর আত্মার মাগফিরাত কামনা করেন, এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পরে গত ৭ ই জুলাই তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে নেয়া হয়। পরে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় আইসিইউ-তে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর