বিশ্বজুড়ে আবারও একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৬ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫ হাজার ৩৪৮ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ২১৩ জনের। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জন। তবে সুস্থ হয়েছে ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৭১৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৮০ হাজার ২৫১ জনের। আর আক্রান্ত হয়েছে প্রায় ২১ লাখ ২১ হাজারের বেশি মানুষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর