করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম যুক্তরাষ্ট্রে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে করোনায় মৃত্যুহার সবচেয়ে কম যুক্তরাষ্ট্রে। দেশটির টেলিভিশন ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। কিন্তু করোনাভাইরাসে মৃত্যুর হারে শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে এখন যুক্তরাষ্ট্র।

ওই অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস ওয়ালেসকে ট্রাম্প বলেন, বিশ্বে করোনায় মৃত্যুর হার যেসব দেশে কম তাদের মধ্যে আমরাও (যুক্তরাষ্ট্র) একটি বলে আমি শুনেছি, সম্ভবত সবচেয়ে কম মৃত্যুহার আমাদের দেশে। তিনি এ সময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে বলেন, তুমি কি সংখ্যাটা জানো?

এ সময় প্রেস সেক্রেটারি একটা কাগজ নিয়ে আসলে ট্রাম্প উপস্থাপক ওয়ালেসের উদ্দেশে বলেন, সবচেয়ে কম মৃত্যুহার। ওয়ালেস করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুহার সবচেয়ে বেশি উল্লেখ করলে ট্রাম্প তা ভুয়া সংবাদ উল্লেখ করে উপস্থাপককে বলেন, তুমি বলছো বিশ্বে আমাদের মৃত্যুহার অনেক বেশি কিন্তু আমরা তো সেরা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্য মতে, তবে ট্রাম্প যে দাবি করেছেন তা আসলে সত্য নয়, এমনকি সত্যের ধারেকাছেও নেই। বিশ্বে করোনায় মৃত্যুহারে শীর্ষে থাকা দশটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন অষ্টম। এমনকি করোনায় বিপর্যস্ত ব্রাজিল, মেক্সিকো আর রাশিয়ার চেয়েও যুক্তরাষ্ট্রে মৃত্যুহার বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এমন তথ্যই দিচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর