কুয়েতে চরম বিপাকে ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি

করোনার পর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দেশে আসা প্রবাসীরা। ইতিমধ্যে কুয়েতে প্রায় ৪০ হাজার প্রবাসী আকামা হারালেন। আবাসন বিষয়ক জ্যৈষ্ঠ কর্মকর্তা হামাদ রাশিদ আল তাওয়ালা বলেন, যারা ছুটিকালীন আকামার বৈধতা হারিয়েছেন, তারা নতুন ভিসা ছাড়া কুয়েত প্রবেশ করতে পারবেন না।

এমতাবস্থায় প্রায় ১২ হাজার ছুটিতে থাকা অধিকাংশ বাংলাদেশী প্রবাসীরা পড়েন চরম বিপাকে। প্রবাসী শ্রমিকরা যেন এই দুর্যোগপূর্ণ মহামারীতে কুয়েত আসতে পারেন এইজন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।

কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া তাদের সবাই বিভিন্ন অদক্ষ বা স্বল্প-দক্ষ পেশায় নিয়োজিত।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর