গাজীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু

গাজীপুরে ডোবার পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নেত্রকোনার বারহাট্টা উপজেলার তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ।মৃত শিশুদের পরিবার পূর্ব ভাওয়াল মির্জাপুর এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও নিহদের স্বজনরা জানায়, সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি একটি ডোবায় চার শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার জানান, চার শিশু খেলতে গিয়ে বর্ষায় পানি জমানো গভীর ডোবায় ডুবে মারা যায়। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে স্বজনদের অভিযোগ ছিল না।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর