“মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ে বৃক্ষের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
আজ সোমবার বিকেলে জেলা বন বিভাগের আয়োজনে সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের জগদল সর্দার পাড়া আশ্রয়ন প্রকল্পে বৃক্ষের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে ১৫ টি নারিকেল গাছ,৩০ টি সুপারী গাছ ও ১৮০ টি ফলদ,বনজ এবং ঔষুধি গাছের চারা রোপন করেন।
বন বিভাগের সূত্রে জানা যায়,এবার দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষে জেলার প্রত্যেক উপজেলায় ২০ হাজার ৩২৫ টি করে মোট ১ লাখ ১৫ হাজার ১২৫ টি বৃক্ষের চারা রোপণ করা হবে। এ ছাড়াও বিভিন্ন এলাকায় আরো অসংখ্য ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে এবং আরো বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করার প্রস্তুতি নেয়া হয়েছে।
এ সময় পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারা দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে এক কোটি বৃক্ষের চারা রোপন করা হবে। সারা দেশে বনায়ন করে সারা দেশ যাতে বন ও সবুজ সমারোহে ভরে ওঠে সে লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আপনারা সরকারের পাশাপাশি নিজেও একটি করে গাছ লাগিয়ে এ কার্যক্রমের অংশীদার হতে পারেন।
অনুষ্ঠানে জেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারাসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস