পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সন্দীপ রায় ওরফে দধিরাম নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খোঁচাবাড়ী জুগিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সন্দীপ রায় ওরফে দধিরাম ঠাকুরগাঁও জেলার চৌদ্দহাত কালী এলাকার মনিমোহন রায়ের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্দীপ ও তার বাবাসহ বোনের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে তার বোনের বাসার পাশের পুকুরে গোসল করতে গেলে দীর্ঘক্ষণ তার কোন সাড়া না পাওয়ায় তার বোনের বাসার সদস্যরা সন্দীপকে পুকুরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বোদা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে সন্দীপকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, পানিতে সন্দীপ রায় নামে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস