আনুষ্ঠানিকভাবে স্থগিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়া কাপের পর এবার আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। সোমবার (২০ জুলাই) আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

করোনা পরিস্থিতিতে ক্রিকেট বন্ধ হয়ে যাবার পর থেকেই গুঞ্জন চলছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে। শুরুর দিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসতে শুরু করে তারা।

সম্প্রতি বেশ বিশ্বকাপের স্থগিতাদেশ নিয়ে বেশ জোড় গুঞ্জন শুরু হলেও আইসিসি ছিল নীরব। কয়েকদফা বৈঠকের পরও সিদ্ধান্তে আসতে পারছিল না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। শেষ পর্যন্ত সোমবার (২০ জুলাই) বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দিয়ে দেয় আইসিসি।

আইসিসির বাণিজ্যিক বিভাগ আইবিসি এক বিবৃতিতে জানায়, ‘আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্তটি অনেক বিচার বিবেচনা করার পরে নেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বজুড়ে ভক্তদের জন্য দুটি নিরাপদ ও সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেবার জন্য বদ্ধপরিকর।’

তবে আগামী বছরের নারী বিশ্বকাপের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেইনি আইসিসি। তারা জানিয়েছে বিষয়টি এখনও পর্যালোচনাধীন রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অপরিবর্তিত রয়েছে ২০২১-২৩ বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচী।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর