আসন্ন পবিত্র ঈদ-উল আজহাউপলক্ষে পশুর হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (২০ জুলাই) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান। তিনি পশুর হাটে গবাদি পশু ক্রয় বিক্রয় ও পরিবহন, চামড়া ক্রয় বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন হতে বলেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস