চট্টগ্রামে ২৬৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।
সোমবার (২০ জুলাই) নগরীর কালামিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৬৫০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল্লাহ আল নোমান (২০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস