ফুফার জানাযা থেকে ফেরার পথে লাশ হলেন ব্যবসায়ী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সংলগ্ন ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাসেম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবুল কাসেম মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামের হবিবর মোল্যার ছেলে।

পুলিশ জানায়, আবুল কাসেম ফুফার জানাযা শেষ করে কর্মস্থল গাড়াগঞ্জ বাজারে ফিরছিলেন। তিনি বড়দা ব্রীজের উপর ওঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৪-৫৩১৪) সাথে তার মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আবুল কাসেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর