মৌলভীবাজারে আরও ৩০ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ৩০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার দুপুরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় মৌলভীবাজারের শনাক্ত ৩০ জনের মধ্যে সদরে ৮, রাজনগরে ১ জন, শ্রীমঙ্গলে ৪ জন, জুড়ীতে ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৪ জন রয়েছেন।

এতে করে মৌলভীবাজার জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬৯ জনে। এর মধ্যে সদরে ৪১ জন, রাজনগরে ৬০ জন, কুলাউড়ায় ১২৮ জন, বড়লেখায় ৬২ জন, কমলগঞ্জে ৮৮ জন,শ্রীমঙ্গলে ৯১ জন, জুড়ীতে ৭৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রয়েছেন ৩২৪ জন ।

এদিকে জেলায় বর্তমানে করোনাজয়ী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে উঠেছেন আরও ৫ জন করোনা রোগী। এরা সকলেই জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা। এছাড়া জেলায় করোনা সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট ১০ জন রোগী মৃত্যুবরণ করেছেন ।

এছাড়া মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতালে মোট ৭৬ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজনগরে ৫ জন, কুলাউড়ায় ২০ জন, বড়লেখায় ৬ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৫ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর