পোশাক শ্রমিকরা ঈদ বোনাস পাবেন ২৭ জুলাই

ঈদের আগেই ঈদ বোনাস এবং চলতি মাসের বেতনের অর্ধেক পাবেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ঈদুল আজহার বোনাস ২৭ জুলাই এবং চলতি মাসের অর্ধেক বেতন ৩০ জুলাই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে এ কথা জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের বোনাস দেয়া হবে ২৭ জুলাই। আর ৩০ জুলাই দেয়া হবে বেতন।

তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি বিজিএমইএ সভাপতি রুবানা হক।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর