এমপি আব্দুল মমিন মন্ডল করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে এমপি আব্দুল মমিন মণ্ডল নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

আব্দুল মমিনের সহকারী ব্যক্তিগত সচিব তাজ উদ্দিন জানান, কয়েকদিন ধরে আব্দুল মমিন মন্ডল অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর