সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে : ইসি সচিব

জাতীয় পরিচয়পত্রে নিজের নাম পরিবর্তন করেন সাহেদ। আগের নাম ‘সাহেদ করিম’ থেকে ‘মোহাম্মদ সাহেদ’ নাম দেন তিনি। যার ফলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

সোমবার (২০ জুন) বিকেলে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সচিব বলেন, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে ইসির কারা জড়িত, খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রমাণসাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর