সুনামগঞ্জে ৩য় দফায় বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

বন্যা যেন পিচু ছাড়ছেনা হাওরাঞ্চলে মানুষের। একদিকে করোনা অন্যদিকে বার বার বন্যার হানা, ঘর-বাড়ী হারিয়ে নিঃস্ব অনেকেই।এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। গত জুন মাসের ২৭ তারিখে জেলায় প্রথম দফার বন্যা হয়। প্রথম দিকে বন্যার পানি নামতে না নামতেই ২য় দফা বন্যার কবলে পড়ে মানুষ। বন্যার সময়কাল ইতিমধ্যে ২৪ দিন অতিবাহিত হয়েছে।

এখনো সুনামগঞ্জ জেলার যাদুকাটা. সুরমাসহ জেলার সব কয়টি নদ-নদী হাওর বিল ও রাস্তাঘাট মানুষের বাড়ির আঙিনায় জুড়েই আছে বন্যার পানি। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সুনামগঞ্জে আজ সোমবার থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। গত শনিবার থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের যাদুকাটা সুরমাসহ অন্যান্য সব কয়েটি নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।

সোমবার (২০জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ঘোলঘর পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এসময় সুরমা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়েছে। একইসঙ্গে এখন পানি বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের সব হাওর গুলোতে।

এছাড়াও লাগাতার দুইদফায় বন্যায় সুনামগঞ্জ পৌরশহর থেকে শুরু করে জেলার বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩০০ কিলোমিটার রাস্তাঘাট ভেঙে গেছে।এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলা সদরের সাথে জামালগঞ্জ উপজেলা, তাহিরপুর, ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নেও সরাসরি পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরো কয়েকদিন পানি বাড়তে পারে। গত ২৪ঘন্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সুনামগঞ্জ জেলায় আবারো বন্যা দেখা দিতে পারে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রথম দফার বন্যা শুরু থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে দুর্গত মানুষের পাশে ছিলাম। এবং এবারও জেলা প্রশাসন থেকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর