বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাতের ভোটের সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সাহেদ ও সাবরিনাদের উত্থান হয়েছে।
এ সময় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, ‘আপনি দিনের ভোট রাতে নেবেন, তাহলে কি সমাজে সাহেদ-সাবরিনার উত্থান হবে না?’
আজ (সোমবার) জাতীয় প্রসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
সাম্প্রতিক উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘ভোট কেন্দ্রে ভোটাররা নেই নির্বাচন কমিশন বলে দিল- সুষ্ঠু ভোট হয়েছে এবং ৪০-৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অথচ ভোট কেন্দ্রে ভোটার নেই। চতুষ্পদ জন্তু ঘুরে বেড়াচ্ছে।’
করোনাকালীন বাজেটে মৎসজীবী খাতকে উপেক্ষা ও স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি-লুটপাট এবং অনিয়ম ও অব্যস্থাপনার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎসজীবী দল এ মানববন্ধনের আয়োজন করে।
বার্তাবাজার/এমকে