করোনা মহামারির মধ্যে আগামী ২০২০-২০২১ অর্থবছরের জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ (সোমবারই) বেলা ১১টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ডিএনসিসির কমিউনিটি সেন্টারে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন মেয়র মো. আতিকুল ইসলাম।
২০১৯-২০২০ অর্থবছরের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। গত অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা। যা সংশোধিত আকারে হয় দুই হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকা।
অনুমোদিত বাজেটে রাজস্ব আয়ের খাত দেখানো হয়েছে পাঁচটি। রাজস্ব খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৯৬১ কোটি ৬৫ লাখ টাকা।
বার্তাবাজার/এমকে