মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন এমপি প্রিন্স

পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং প্রতিবন্ধী সেবা ও সাহায়্য কেন্দ্রে’র আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় এমপি প্রিন্স বলেন, বর্তমান সরকার একজন মানব দরদী সরকার। আজ সারা বিশ্ব যখন মহামারি করোনা ভাইরাসে আতঙ্ক। এমন সময়ই বাংলাদেশের মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের বিপদে সর্বক্ষণ পাশে রয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার এমন একজন মানুষ যিনি সর্বস্থরের মানুষের কথা চিন্তা করে।
অনুষ্ঠানে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর, পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: আবুল হোসেন, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং প্রতিবন্ধী সেবা ও সাহায়্য কেন্দ্রে’র কনস্যালেন্ট ফিজিও থেরাপিষ্ট ডা: আসমাউল হুসনা, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ অন্যান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন অতিথিবৃন্দ’রা। ধারাবাহিক ভাবে জেলায় ১৩৭ টি হুইল চেয়ার বিতরণ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর