করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।
আজ সোমবার (২০ জুলাই) দুপুর সোয়া ২টায় মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর।
বার্তাবাজার/কে.জে.পি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।