রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালু করার দাবিতে মানববন্ধন

সরকারের দুর্নীতি -লুটপাট ও ভুলনীতির দায় শ্রমিকদের উপর লোকসানের অজুহাতে রাষ্টীয় পাটকল বন্ধ করা চলবে না, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালু করতে হবে এরই দাবিতে আজ দুপুরে গাইবান্ধার আসাদুজ্জামান মার্কেটের সামনে সারাদেশের ন্যায় জেলা শাখার পক্ষ থেকে বামগণতান্ত্রিক জোট মানববন্ধন পালন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিপিবি জেলা শাখার কেন্দ্রীয় সভাপতি প্রেসিডিয়াম সদস্য জননেতা মিহির ঘোষ ,সাধারণ সম্পাদক মোস্তাফিজিুর রহমান মুকুল,বাসদ মার্কসবাদী জেলা শাখার সদস্য নিলুফার ইয়াসমি শিল্পী প্রমূখ।

বক্তনা বলেন, সরকারের দুর্নীতি-লুটপাট ও ভুলনীতির দায় শ্রমিকদের উপর লোকসানের অজুহাতে রাষ্টীয় ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে। এতে করে শ্রমিকরা বেকার হয়ে পড়ছে। আর যারা দুর্নীতি-লুটপাট সাথে জড়িত তাদের পদত্যাগ বা গ্রেফতার নয় তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তানাহলে এর থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে দলটি।

তাদের দাবি পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করতে করে চালু করতে হবে, নদী ভাঙ্গন এলাকাগুলোতে ত্রানের ব্যবস্থা ও জেলা উপজেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন করতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর