লালমনিরহাটে বাল্যবিবাহ দেয়ায় কাজী গ্রেফতার, লাইসেন্স বাতিল

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে বাল্য বিবাহ বন্ধ করার অভিযান চালানোর সময় কাজী আবুল হাশেমকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুলাই) রাতে হাতীবান্ধা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিন গোপন সংবাদের সূত্রে জানতে পারেন বড়খাতা গ্রামের তহশিলদারপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে হাউসি খাতুন এর সাথে পুর্ব সারডুবী গ্রামের রফিকুল মিয়ার ছেলে সাজু মিয়ার বিয়ের আয়োজন করেছেন।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করতে এসে কাজী আবুল হাসেমের সরকারী নথিভুক্ত ভলিউম বহিতে অস্বাভাবিক বিয়ে নিবন্ধনের প্রমাণ পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউল আমিন এর পরিচালনায় কাজী অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসংখ্য বহি উদ্ধার করা হয় যার মধ্যে শুধু একটি বহিই সরকারী নথিভুক্ত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, ইউপি সদস্য ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সামিউল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ করতে এসে সরাসরি বাল্যবিবাহ নিবন্ধনের প্রমাণ পাওয়ায় কাজীর বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১১ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বাল্যবিবাহ নিবন্ধনের প্রমাণ হিসেবে কাজীর অফিস থেকে পাঁচটি ভলিউম বহি জব্দ করা হয়েছে। তার নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর