দেশে একদিনে করোনা শনাক্ত ২ হাজার ৯২৮, মৃত্যু ৫০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৯২৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন।

সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল রবিবার করোনায় শনাক্ত হয় ২ হাজার ৪৫৯ জনের। এদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর