কফি হাউজের সেই মঈদুল গুরুতর অসুস্থ

‘নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে’

উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কলকাতার মান্না দে’র কালজয়ী গান কফি হাউজের অন্যতম চরিত্র ঢাকার মঈদুল এখন গুরুতর অসুস্থ। গত ৫ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কফি হাউজের সেই মঈদুল ১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় সবার সঙ্গে। ১৯৮৩ সালে এই গানটি প্রকাশ হয়। গানটি লেখেন গৌরি প্রসন্ন মজুমদার।
১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি ঢাকায় চলে আসেন পরিবার নিয়ে।

কাগজের রিপোর্টার মঈদুল ঢাকায় এসে সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বাণী আর দৈনিক পূর্বদেশে।

মঈদুলের কফি হাউজের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই। এখন মঈদুলের বিকেল কাটছে হাসপাতালে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর