সরিষাবাড়ীতে দুস্থ ও দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগী করে নেওয়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিজিএফ এর চাল সুবিধাবঞ্চিত, গরীব, অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে জন প্রতিনিধিদের মাধ্যমে বিতরন করছেন।

এর ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৩ হাজার ৯৩৬ জন গরীব ও অসহায় মানুষের তালিকা তৈরি করে প্রথম ধাপে ১ ও ৩ ওয়ার্ডের ৭০৩ জনের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল সামাজিক দুরত্ব নিশ্চিত করে চাল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, ইউপি সদস্য মোবারক আলী, হোসনেয়ারা বেগম প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর