সিরাজগঞ্জে রড বোঝাই ট্রাকের ধাক্কায় তিন পথচারী নিহত

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশে রডবোঝাই ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (২০ জুলাই) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক (৩৫), তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের কালিপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২) ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই বাকী উদ্দিন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাড়াশের খালকুলায় রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচ পথচারীকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে মিলন হোসেন মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। লাশ ৩টি হাটিকুমরুল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর