করোনার মাহামারির এক কঠিন দুঃসময় পার করছে পৃথিবী। করোনায় আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কেউ মারা গেলে অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবারের সদস্যরা ভয়ে লাশের কাছে আসছেন না। লাশ দাফন কাফন কিংবা সৎকার যখন হয়ে উঠেছে এক চ্যালেঞ্জ।
এমনি এক কঠিন সময়ে মাগুরায় ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা অফিসের সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে গঠিত একটি টিম এগিয়ে এসেছে সাহস ও দায়িত্ব বোধের মহান ব্রত নিয়ে।
এ পর্যন্ত তারা এ ধরনের ১০জন ব্যক্তির লাশ দাফন করে মাগুরায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সম্প্রতি মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কান্দাবাশ কোটা গ্রামের মোঃ দবির শেখ (৬৫) করোনা পজেটিভ আক্রান্ত হয়ে রাতে মৃত্যু বরন করেন।
মৃতদেহ দাফন কাফনের জন্য আপনজন তথা এলাকার কোন মানুষ যখন এগিয়ে আসেনি। সে পরিস্থিতিতে আঠারখাদা কবরস্থানে রাত ১২ঃ২০ মিনিটে গোসল, কাফন, জানাজা, দাফন, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা গঠিত টিম কর্তৃক কার্যক্রম সম্পন্ন করা হয়। মনিরুজ্জামান নিজে উপস্তিত থেকে এ কার্যক্রম সম্পন্ন করেন।
এ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের এ টিমটি মোট ১০টি লাশ দাফন করে করোনার এই মাহামারির সময়ে অনন্য ভূমিকা রেখেছে। বাঁশ কাটা, কবর খুড়া, গোসল জানাযা সব কিছুই ইসলামিক ফাউন্ডেশন মাগুরার কর্মীরা করেন।
মাগুরার সর্বস্তরের মানুষ ইসলামিক ফাউন্ডেশনে এই দাফন কাফন টিমের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতঞ্জতা জানিয়েছেন।
বার্তাবাজার/এমকে