ঈদ সামনে রেখে বিভিন্ন জেলায় বসেছে পশুর হাট। চাঁপাইনবাবগঞ্জে ছোট-বড় মিলে এবার প্রায় ২৩টি পশুর হাট বসেছে। কিন্তু ঈদ এগিয়ে আসলেও এখনো বেচাবিক্রি নেই হাটে।
মনাকা পশুহাটের ইজারাদার মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয় বা বাইরে থেকেও কোন ক্রেতা আসছেন না হাটে। বিক্রি কম হওয়ায় হতাশ বিক্রেতারা। করোনার কারণে বাজার না থাকার বিক্রেতারা বিপদে আছেন।
এদিকে, হাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। ফলে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জনগণকে সচেতন করার জন্য কিছু মোবাইল কোর্ট রয়েছে। তবে সচেতনতা না থাকলে করোনা সংক্রমণ বেরে যাবে বলেও জানান তিনি।
এদিকে, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভূঞাপুরের গোবিন্দাসী পশুহাটে এবার ক্রেতা-বিক্রেতার উপস্থিতি খুবই কম। ক্রেতা না থাকায় বিপাকে খামারী ও মৌসুমী পশু ব্যবসায়ীরা। হাতে গোনা কয়েকজন ক্রেতা হাটে আসলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ তারা।
বার্তাবাজার/কে.জে.পি