মেহেরপুরে ইউসুফ আলী (৬৫) নামের এক সবজি ব্যবসায়ীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ইউসুফ আলী মেহেরপুর জেলা শহরের বামনপাড়ার বাসিন্দা।
আজ (সোমবার) ভোরে নিজ বাড়িতে ইউসুফ আলীর মৃত্যু হয়।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার জানান, গত ১৬ জুলাই বৃহস্পতিবার ইউসুফ আলীর নমুনা সংগ্রহ করা হয়। পরদিন কুষ্টিয়া পিসি আর ল্যাব থেকে তার করোনা পজেটিভ বলে নিশ্চিত করে। করোনা আক্রান্তের পর থেকে সে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ইউসুফ করোনা আক্রান্তের পাশাপাশি সিএলবি লিভার রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরো জানান, ইসলামিক ফাউন্ডেশন পক্ষ থেকে লাশ দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন জানান, মেহেরপুর জেলায় এ পর্যন্ত ২ হাজার ২শ’ ২২ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ১শ’৩৩ জন করোনা আক্রান্ত। মৃত্যু ৭ ও সুস্থ হয়েছেন ৭৬ জন।
বার্তাবাজার/এমকে