পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। দিবাগত রাত এগারোটায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কল্পনা রানী পাল (৪২)। তিনি উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় স্বামী নিরঞ্জন পাল নিরু বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান বন্ধ করে রাত সাড়ে এগারোটার পর বাড়ি ফিরে ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কারা কি কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহত গৃহবধূর দুই ছেলে রয়েছে। তবে তারা বাড়িতে থাকেন না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর