সৌদিতে ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

আজ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে সৌদি আরবে কবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

দেশটির সুপ্রিম কোর্ট নাগরিকদের আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন।

দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, সৌদিতে বসবাসরত যে কেউ এই চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং বক্তব্য রেজিস্ট্রি করে নেবেন।

সৌদি হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কা ও হজের কার্যক্রম হয় এমন এলাকায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করে, তাকে শাস্তিস্বরূপ ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর