নাইজেরিয়ায় দস্যুদের হামলায় অন্তত ২৩ জন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এত নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। আফ্রিকান দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রবিবার (১৯ জুলাই) নাইজেরীয় সেনা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, জিবিয়া জেলার জঙ্গলাকীর্ণ একটি অংশের মধ্য দিয়ে সেনা সদস্যরা হেটে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর গুলিবর্ষণ করে দস্যুরা।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৩ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।
অতীতের সশস্ত্র দুর্বৃত্ত যারা ইদানিং নিজেদের ‘দস্যু’ বলে দাবি করছে, এরা সাধারণত গবাদি পশু ছিনতাই ও অপহরণের মতো অপকর্ম করে থাকে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এসব দস্যু বাহিনী ওই অঞ্চলের উগ্রপন্থীদের সঙ্গে হাত মেলাতে পারে।
বার্তাবাজার/এমকে