মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এমন পরিস্থিতির মধ্যেই করোনার উৎপত্তি সন্ধানে চীনে দু্ই সদস্যের একটি দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চলতি মাসের শেষের দিকে বড় একটি দল করোনার উৎপত্তিস্থল চীনে পাঠাবে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) সংস্থাটি।
এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান।
চীনে বর্তমানে যে দুই সদস্যের দলটি রয়েছে তাদের দারুণ সহযোগিতা করছে করোনা আক্রান্ত প্রথম দেশটি। দলটির প্রতি চীনের এমন সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোয় দারুণ সন্তুষ্ট সংস্থাটি।
বার্তাবাজার/এমকে