২০০ টাকা ধার না পাওয়ায় ৪ জনকে গলাকেটে হত্যা

২০০ টাকা ধার চেয়ে না পাওয়ায়, রাগে-ক্ষোভে ৪ জনকে গলাকেটে হত্যা রিকশাচালক সাগর।

টাঙ্গাইলের মধুপুরে এক পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলনে একথা জানায় র‌্যাব।

গত শুক্রবার (১৭ জুলাই) সকালে টাঙ্গাইলের মধুপুরের মাষ্টারপাড়া এলাকায় একই পরিবারের ৪ জনের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। হত্যায় জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশের পাশপাশি র‌্যাব।

গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায় হত্যার কারণ।

র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, ‘আব্দুল গণি নামে যিনি নিহত হয়েছেন তিনি ছিলেন একজন সুদ ব্যবসায়ী। সাগরের সঙ্গে তার সুদের টাকা সংক্রান্ত লেনদেন ছিলো। সাগর এর আগেও তার কাছে সুদে টাকা নিয়েছে কিন্তু সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে মতবিরোধ ছিলো। গেল বুধবার ২শ’ টাকা নেয়ার জন্য আব্দুল গণির বাড়িতে যায় সাগর। মূলত এই ২০০ টাকার জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে।

লে. কর্নেল খায়রুল ইসলাম জানান, সাগর স্বীকার করেছে সে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলো।

সাগর এক বন্ধুর সঙ্গে পরিকল্পনা ছাড়াও পুর্ব পরিচিত গণির বাসায় গিয়ে কিভাবে চারজনকে খুন করা হয় সাগরের বরাত দিয়ে র‌্যাব সে তথ্য জানায়।

কর্নেল খায়রুল আরও জানান, সাগর তার এক সহযোগিকে নিয়ে স্থানীয় বাজারে বসে পরিকল্পনা করে। কিভাবে আব্দুল গণিকে হত্যা করা হবে। এরপর তারা সিদ্ধান্ত নেয় আব্দুল গণির বাড়িতে যাবে হত্যা করবে। তাদের মূল লক্ষ্য ছিলো হত্যার পর তার বাড়িতে সঞ্চিত থাকা অর্থ ও অন্যান্য মালামাল লুট করা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর