জাপানের পত্রিকায়ও প্রকাশ হলো সাহেদের কুকীর্তি!

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রতারণায় সাহেদের বিতর্কিত কাণ্ড নিয়ে এবার বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা।

শনিবার (১৮ জুলাই) পত্রিকাটি শাহেদকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাপানের শীর্ষস্থানীয় পত্রিকা মাইনিচি।

জাপানের পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিককে টাকার বিনিময়ে মিথ্যা সার্টিফিকেট প্রদান করায় হাসপাতাল মালিককে গ্রেফতার। শুধু সাহেদ একাই নয়, বেশ কিছু হাসপাতাল এই অসাধু উপায় অবলম্বন করছে।

বার্তা সংস্থার এপি’র বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করে যে, বাংলাদেশের ক্ষমতাসীন দলের সদস্য সাহেদ নিয়মিত দেশটির বিভিন্ন টেলিভিশনে অংশ নিতেন।
করোনা টেস্ট প্রতারণা নিয়ে শাহেদের বিতর্কিত কাণ্ডে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে সে নয় দিন আত্মগোপনে ছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর