সীমান্তে ভারতীয়দের গুলি করল নেপাল পুলিশ, আহত ১

ভারতীয়দের লক্ষ্য করে সীমান্তে দফায় দফায় গুলি চালিয়েছে নেপাল বর্ডার পুলিশ। এতে একজন আহত হয়েছে। আহতদে হাসপাতালে নেয়া হয়েছে।

গতকাল রবিবার নেপাল সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জনানো হয়, ওই ব্যক্তি নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন। সাথে তার আরও দুইজন ছিলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে একজন আহত হয়েছে।

নেপাল সীমান্তে গত মাসে এরকমই ঘটনা ঘটেছিল। ওই সময় এক ভারতীয় যুবক নিহত হয়েছে। গত বেশ কয়েক মাস ধরেই ভারত-নেপাল সম্পর্কের অবনতি হয়েছে। সীমান্ত নিয়ে গুলি চালানো ও ভারতীয়ের নিহতের ঘটনায় সীমান্তে উত্তেজন আরও বেড়ে যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর