বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক মুরাদ হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান সোহাগ বর্তমানে ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক মুরাদ হায়দার জানান, শনিবার (১৮ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হন সাইফুর রহমান সোহাগ। রোববার (১৯ জুলাই) বিষয়টি জানাজানি হয়। তিনি বর্তমানে ঢাকার পরিবাগে নিজ বাসায় অবস্থান করছেন। সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সোহাগের স্ত্রী ইফফাত রহমান ইশাও করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। কিন্তু এখনও রিপোর্ট হাতে পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডি.এস