প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে যারা স্বাস্থ্যবিধি নাম মেনে বাইরে ঘোরাফেরা করায় জিম্বাবুয়েতে ১ লাখ ৫ হাজার লোককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জিম্বাবুয়ে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গত মার্চ থেকে করোনা মোকাবিলায় বিভিন্ন বিধিনিষেধ ভঙ্গ করায় এক লাখ ৫ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত দুই দিনেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার লোককে। তাদের বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয় চলাফেরা’ বা মাস্ক না পরার অভিযোগ এনেছে পুলিশ।
তবে দেশটির প্রধান বিরোধী দলের অভিযোগ করোনা নিয়ন্ত্রণের নাম করে সরকারের বিরোধী লোকদের ঘায়েল করার জন্যই এই গণগ্রেফতার চলছে। যারা গ্রেফতার হচ্ছে তাদের বেশিরভাগগই বি্রোধী দলের কর্মী সমর্থক।
এদিকে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়ার পদত্যাগের দাবিতে ৩১ জুলাই দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দল ও নাগরিক সমাজ।
বার্তাবাজার/এসজে