হাসপাতালে কুয়েতের আমির

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন, দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এমনটা জানিয়েছে আলজাজিরা। হাসপাতালে ভর্তির পর তিনি বেশকিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করাবেন।

৯১ বছর বয়সী এ শাসকের অসুস্থতার কারণে এখন সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারই বৈমাত্রেয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

আলজাজিরা বলছে, রাজ পরিবার থেকে নির্দেশনা দেয়ার পরই ক্রাউন প্রিন্সের হাতে সাময়িকভাবে দ্বায়িত্ব অর্পন করা হয়েছে।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর