পর্নোগ্রাফি আইনের মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) তাকে তাঁর নারী সহকর্মীর দায়ের করা মামলায় গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মীর মোদাচ্ছের হোসেন জানান, সুমনের এক সহকর্মীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে এসেছে। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সুমনকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, গত ১২ জুলাই পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস