ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি: হোসেন্দী ইউনিয়ন কমিটি গঠন

“আসুন মাকে ভালবাসি, ধূমপান ও মাদক কে না বলি” প্রত্যয়ে ধূমপান ও মাদক মুক্ত উপজেলা গড়তে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তরিকুল হাসান শাহীনের যৌথ স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

এতে হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিনহাজ উদ্দিন আকন্দকে সভাপতি, কনফিডেন্স পাবলিক স্কুলের শিক্ষক ইজাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এসএম রুবেল কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামীম হোসেন সিনিয়র সহ সভাপতি, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ ও নারান্দী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বিদ্যুৎ দেবনাথকে সহ সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট হোসেন্দী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক দূরত্ব বজায় রেখে হোসেন্দী মাতৃ বাংলা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রভাষক এনামুল হক তুহিনের সভাপতিত্বে ও ইজাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল হাসান শাহিন।

এ সময় যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, শিমুলিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন সমন্বয়কারী একরামুল হক মানিক, লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও পৌর কমিটির প্রধান সমন্বয়কারী শরীফ আহমেদ, জেলা ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও পৌর কমিটির সমন্বয়কারী অ্যাডভোট দেওয়ান আলী হোসেন সুজন, চরফরাদী ইউনিয়ন সমন্বয়কারী সহকারী শিক্ষক এমএস আল-মামুন, পৌর কমিটির সমন্বয়কারী আতাউর রহমান সোহাগ, এগারসিন্দুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মেহেদী হাসান আকাশ, সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর